রাজনগরে বিষপানে যুবতির আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে বিষপানে এক যুবতির আত্মহত্যার খবর পাওয়া গেছে। মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কামারচাক ইউনিয়নের চাটিগাও গ্রামের জমির মিয়ার মেয়ে নাসিমা (২৫) গত ২৮ আগস্ট সোমবার রাতে তার নিজ বাড়িতেই বিষপান করেন। বিষয়টি টের পেয়ে তার পরিবার তাকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করে।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি মারা যান। নাছিমার স্বামীর সাথে অনেক আগেই তালাক হয়ে গেছে তার।
মৌলভীবাজার মডেল থানার উপ পরিদর্শক মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed