শ্রীমঙ্গলে মাদকসহ নারী গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শনিবার দিবাগত রাতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব) এর সদস্যরা অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ী নারীকে গ্রেফতার করেছে। এ সময় তার কাছে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোছাম্মৎ খেলা বেগম (৩৫) শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বাজার বস্তি গ্রামের মো. ফটিক মিয়ার স্ত্রী।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের র্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের সিপিসি-২ এর একটি অভিযানিক দল শ্রীমঙ্গলের সিন্দুরখান বাজার বস্তি গ্রামের মো. ফটিক মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের এক পর্যায়ে বসত বাড়ির রান্না ঘরের কাঠখড়ির নিচে গর্ত থেকে ১৬ বোতল ভটকা, ১৫ বোতল তরল বিদেশী হুইস্কি, ০২ বোতল ভর্তি অফিসার্স চয়েস ব্লু, ১৮ বোতল ফেন্সিডিল ও ০২ টি বিয়ার ক্যান উদ্ধার করা হয়। আসামী খেলা বেগমের স্বামী মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রন করত। তার চক্র দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে এসব মাদক বিক্রির কার্যক্রম চালায় বলে জানা গেছে।
আসামী ও উদ্ধারকৃত মাদক শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Related News
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More



Comments are Closed