Main Menu

সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা রুহেল কারাগারে

বিশেষ প্রতিনিধি : সাবেক খাদ্যমন্ত্রী মেজর (অব:) ইকবাল হোসেন চৌধুরীর জমি দখলকারী ছাত্রলীগ নেতা  রুহেলকে পুলিশ রিমান্ডে দেয়া হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা বুধবার (২২ ফেব্রয়ারী) রুহেলকে আদালতে হাজির করে ৫দিনের রিমান্ড চাইলে আদালত ১দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাকে আবার আদালতের মাধ্যমে জেলে প্রেরন করা হযেছে।
উলে­খ্য, গত ৬ ফেব্র“য়ারী রুহেল ও তার সহযোগী সন্ত্রাসীরা মরহুম খাদ্যমন্ত্রী মেজর(অব:) ইকবালের ভূমি জবরদখল করে নেয়। এ ঘটনায় মেজর ইকবালের কেয়ারটেকার মোঃ কাসেম আলী বাদী হয়ে সোমবার (২০ ফেব্রয়ারি) রাতে সুনামগঞ্জ সদর থানায় একটি মামলা করেন। মামলায় কথিত ছাত্রলীগ নেতা রুহেল সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করা হয়। মামলার পর জেলা গোয়েন্দা পুলিশকে তদন্তের ভার দেয়া হয় । মামলার তদন্তকারী কর্মকর্তা সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের এসআই আমিনুল ইসলাম এদিন রাতেই একদল ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রুহেলকে গ্রেফতার করেন।

Share





Related News

Comments are Closed