Main Menu

ইউনানী মেডিকেল এসোসিয়েশনের আলোচনা সভা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশন সিলেট শাখার উদ্যোগে এক আলোচনা সভা ২৪ ফেব্রæয়ারী শুক্রবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশন সিলেট শাখার সভাপতি হাকীম মোঃ নুরুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাকীম মোঃ মনোয়ার হোসেন সোহেলের সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাকীম মোঃ মনির হোসেন। সভায় বক্তব্য রাখেন হাকীম তাজ উদ্দীন আহমদ, হাকীম ছাদুল্লাহ বাচ্চু, হাকীম আবুল ফয়েজ, হাকীম মনির হোসেন চৌধুরী, হাকীম মোঃ জামাল হাসান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবঃ এর মোঃ নাসির উদ্দিন খান, হাকীম মোঃ জাকির হোসাইন তরফদার, হাকীম মোঃ হারিছ উদ্দিন, হাকীম মোঃ বদরুল ইসলাম, হাকীম মোঃ মুমিনুল ইসলাম, হাকীম মোঃ মিজানুর রহমান, হাকীম মোঃ জাবের আহমদ, হাকীম মোঃ শাহীন মিয়া, হাকীম মোঃ মোস্তফা কামাল, হাকীম সুমন কান্তি দত্ত, হাকীম মোঃ আফতাব উদ্দিন, হাকীম মোঃ ইকবাল হোসেন, হাকীম আনোয়ার হোসেন চৌধুরী, হাকীম মোঃ গোলাম কিব্রীয়া, হাকীম ইসমাইল হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোনে যারা জীবন দিয়েছেন, তাদের কাছে আমরা চিরঋণী। ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে আমাদেরকে বাংলাভাষা চর্চা ও ব্যবহারে আরো সচেতন ও উদ্যোমী হতে হবে। ব্যক্তি থেকে জাতীয় পর্যায়ের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার একুশের চেতনা। শুদ্ধ ভাষা চর্চা সময়ের অপরিহার্য দাবী।

Share





Related News

Comments are Closed