জাফলং পিয়াইন নদী থেকে শ্রমিকের লাশ উদ্ধার
মো: রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জাফলংয়ে পিয়াইন নদীতে নিখোঁজের তিন দিন পর এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শ্রমিক হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শেরপুর গ্রামের আব্দুল হক’র পুত্র ধন মিয়া (৩০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় মাস তিনেক ধরে জাফলংয়ের লন্ডনী বাজার এলাকায় পিয়াইন নদীর বালুচরে খুপরি ঘর তৈরি করে ধন মিয়া স্বপরিবারে বসবাস করে আসছিল। গত ২১ ফেব্রয়ারী মঙ্গলবার রাতে হঠাৎ করে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তার সেই খুপরি ঘর ভাসিয়ে নিয়ে যায়। এ সময় ঢলের কবল থেকে সে তার স্ত্রী ও সন্তানদের বাঁচাতে পারলেও ধন মিয়া নিজেই স্রোতে তলিয়ে যায়। ২৪ ফেব্রয়ারী শুক্রবার সকালে স্থানীয় লোকজন লন্ডনী বাজার এলাকায় ধন মিয়ার লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানার এস আই বদিউজজামান ও হারুন অর রশিদ ঘটনাস্থল উপস্থিত হয়ে নিখোঁজ শ্রমিকের লাশ উত্তোলন করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ দেলওয়ার হোসেন নিখোঁজের ৩দিন পর শ্রমিক ধন মিয়ার মৃত দেহ পাওয়ার সত্যতা স্বীকার করে জানান- পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় পুলিশ নিহতের লাশ তার ভাই বাচ্চু মিয়ার কাছে হস্তান্তর করেছে।
Related News
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More



Comments are Closed