Main Menu

সিলেট ও সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সফররত সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। রোববার রাতে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ মতিবিনিময় সভায় দুই প্রেসক্লাবের নেতৃবৃন্দ নিজেদের সাংবাদিকতার বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন।

Manual8 Ad Code

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, বর্তমান সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাতক্ষীরা থেকে প্রকাশিত আঞ্চলিক দৈনিক দক্ষিণের মশাল’র সম্পাদক আশেক-ই-এলাহী, বিটিভি ও সকালের খবরের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোজাফ্ফার রহমান।

Manual4 Ad Code

সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সভাপতি আজিজ আহমদ সেলিম, সিনিয়র সহ-সভাপতি ওয়েছ খছরু, সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফয়ছল আহমদ মুন্না, দপ্তর সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদ। অন্যান্যের মধ্যে ছিলেন দৈনিক যুগান্তরের আলোকচিত্রী মামুন হাসান, বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট নাসির উদ্দিন, সিলেটভিউ২৪ডটকম’র আলোকচিত্রী আনোয়ার হোসেন প্রমুখ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code