Main Menu

সিলেটে ষাড়ের লড়াই বন্ধে আদালতের নির্দেশ উপেক্ষিত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট অঞ্চলে ষাড়ের লড়াই বন্ধে আদালতের নির্দেশ মানা হচ্ছে না। প্রশাসন সক্রিয় না থাকার কারনে অনেকটা ঢাকঢোল পিঠিয়েই ষাড়ের লড়াইয়ের আয়োজন করা হচ্ছে। গত ৪ ফেব্রয়ারী শনিবার গোলাপগঞ্জ উপজেলার কুড়িবাজার ও দক্ষিণ সুরমার বিবিদইলে এই ষাড়ের লড়াইয়ের আয়োজন করা হয়।
এদিকে, সিলেট সদর, বিশ্বনাথ, ছাতক, দক্ষিন সুনামগঞ্জ, জগন্নাথপুর এলাকায় ষাড়ের লড়াইয়ের আয়োজন চলছে। সিলেট বিভাগে ষাড়ের লড়াই বন্ধ করতে ২০১৬ সালের জানুয়ারি মাসে হাইকোর্টে পিটিশন করেছিলেন সিলেটের পরিবেশবাদী সংগঠন গ্রীনপিচ এর সদস্য সচিব রাহাত আহমত টিপু। পরবর্তীতে ওই বছরের ১৯শে জানুয়ারি হাইকোর্ট সিলেট বিভাগে ষাড়ের লড়াই বন্ধের নির্দেশ দেন। একই সঙ্গে প্রশাসনকে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। রিটের আওতায় সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও ঘবসিধহ জেলাকে রাখা হয়।
প্রথম পর্যায়ে ৬ মাসের নির্দেশ থাকলেও পরবর্তীতে ১২ই জুন ফের আরও ৬ মাস বাড়ানো হয়। সর্বশেষ ২০১৬ সালের ১২ই ডিসেম্বর আদালত ষাড়ের লড়াই বন্ধ রাখতে আরও ৬ মাসের জন্য নিষেধাজ্ঞা বহাল রাখেন।
এদিকে, চলতি শীত মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ষাড়ের লড়াইয়ের আয়োজন চলছে। এরই মধ্যে বিশ্বনাথ, দক্ষিণ সুরমা, কুলাউড়া ও বড়লেখা উপজেলায় ষাড়ের লড়াইয়ের আয়োজন করা হয়েছে। ৫ ফেব্রয়ারী রোববার দক্ষিন সুনামগঞ্জের আউশকুড়ি গ্রামে প্রবাসী আবুল মিয়ার নেতৃত্বে ষাড়ের লড়াইয়ের আয়োজন করা হয়েছিল।
এদিকে, আদালতের নির্দেশনা না মানায় রোববার গ্রীন পিচ সিলেটের আহবায়ক মো. আব্দুল জলিল সিলেটের জেলা প্রশাসকের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে পত্র দিয়েছেন। ওই পত্রে তিনি হাইকোর্টের নিষেধাজ্ঞার কাগজপত্রও দাখিল করেন। একই সঙ্গে তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার, সিলেটের পুলিশ সুপারের কাছেও আবেদন দিয়েছেন।
গ্রীন পিচ সিলেটের আহবায়ক মো. আব্দুল জলিল জানিয়েছেন, চলতি শীত মৌসুমে সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ষাড়ের লড়াইয়ের আয়োজন করা হচ্ছে। এটা স্পষ্ট আদালতের নির্দেশনা বিরোধী। প্রশাসনকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। তিনি জানান, বলাউড়া এলাকার শানুর আলী, বানাগাওয়ের মুজিবুর রহমান, লন্ডন প্রবাসী আব্দুল আহাদ, বিশ্বনাথের লইর দশঘর গ্রামের মাসুক আহমদ, আরশ আলী, চৌধুরী বাজার এলাকার প্রবাসী কালাম খান, ছাতকের ছৈলা আফজালাবাদের শহীদ, লিটন, নুরুল হক, আব্দুন নূর ও স¤্রাটের উদ্যোগে ষাড়ের লড়াইয়ের আয়োজন করা হচ্ছে বলে খবর এসেছে। এসব খবর প্রশাসনকে জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed