সিলেটে কুখ্যাত ছিনতাইকারী সফু গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের এক কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসএমপির শাহপরাণ (র.) থানা পুলিশ রোববার (৫ফেব্রয়ারী) দুপরে নগরীর বালুচর নতুনবাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সফু মিয়া (২৮) নগরীর বালুচর নতুনবাজার এলাকাধীন বড়বাড়ির মৃত আব্দুল মতলেব-এর পুত্র। শাহপরাণ থানার এসআই তোফায়েল খান একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। সফু মিয়া শাহপরাণ থানার ছিনতাই মামলা সহ (নং ১৮(৭)১৫) ছিনতাই-রাহাজানী, ডাকাতি সহ দস্যুতার বহু মামলা এবং ঘটনার সাথে জড়িত বলে পুলিশ জানায়। ছিনতাইকারী সফু গ্রেফতারে এলাকার জনমনে স্বস্তি ফিরে এসেছে উলেখ করে শাহপরাণ থানার অফিসার ইনচার্জ শাহজালাল মুন্সি সাংবাদিকদের জানান, সফুকে সোমবার আদালতে সোপর্দ করা হবে।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed