Main Menu

নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় সাংবাদিক তাজুল গুরুতর আহত

ছনি চৌধুরী, নবীগঞ্জ প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া এলাকায় সড়ক দূর্ঘটনায় সাংবাদিক তাজুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে।
জানা যায়, বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়ন থেকে সংবাদ সংগ্রহ করে বাড়িতে আসার পথে ঢাকা-সিলেট মহাসড়কের দেবপাড়া ইউনিয়নের আইনগাঁও নামকস্থানে সিএনজি অটোরিকসা (হবিগঞ্জ-১১০৭৯৭) ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলে থাকা দৈনিক বিবিয়ানা পত্রিকার স্টাফ রিপোর্টার তাজুল ইসলাম গুরুতর আহত হন। এসময় ঘাতক সিএনজি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা সিএনজি সহ চালককে আটক করে। পরে গুরুতর আহত অবস্থায় সাংবাদিক তাজুল ইসলামকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাজুলের অবস্থা বেগতিক দেখে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সাংবাদিক তাজুল ইসলামের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

Share





Related News

Comments are Closed