সুরমা নদীতে বালু উত্তোলনে হাইকোর্টের নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সুরমা নদী থেকে অনিয়ন্ত্রিত ও আইন বহির্ভূতভাবে বালু উত্তোলন বন্ধে রুলনিশি জারি করেছেন হাইকোর্ট। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) একটি রিট মামলার পর বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং বিচারপতি ইজাজুল হক আকন্দ-এর সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সুরমা নদীর (পেশনেওয়াজ) বালু মহালকে সিলেটের ঘোষিত বালুমহলের তালিকা থেকে কেন বাদ দেওয়া হবে না-এই মর্মে রুল নিশি জারি করেন।
বেলা সিলেটের আঞ্চলিক সমন্বয়কারী অ্যাডভোকেট শাহ সাহেদা জানান, আদালত সুরমা নদী থেকে অনিয়ন্ত্রিত ও আইনবহির্ভুতভাবে বালু উত্তোলন বন্ধে মামলার ১০নং বিবাদী নগরীর মহাজনপট্টির মেসার্স মাহমুদ তাজারতি এজেন্সির প্রোপাইটর মো. মাসুদ আহমদকে বালু উত্তোলন বন্ধ রাখতে নিষেধাজ্ঞা দিয়েছেন। একইসাথে সিলেটের জেলা প্রশাসককে সুরমা নদী ভাঙনের সম্ভাব্যতা যাচাই করে আদালতে একটি প্রতিবেদন দাখিল করতে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।
তিনি বলেন, সুরমা নদীতে অনিয়ন্ত্রিত বালু উত্তোলনের ফলে সিলেট অঞ্চলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বালু উত্তোলনের ফলে দক্ষিণ সুরমা উপজেলা ও তার পার্শ্ববর্তী এলাকায় নদী ভাঙনের সৃষ্টি হয়েছে। ফলে নদীটির স্বাভাবিক প্রবাহ নষ্ট হয়ে গিয়েছে এবং এর বিরূপ প্রভাব নদীর তীরবর্তী কৃষিজমি, আবাসিক এলাকার উপর পড়েছে।
এ অবস্থায় সুরমা নদী রক্ষার স্বার্থেই বেলা রীট মামলা দায়ের করে। বেলার পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মিনহাজুল হক চৌধুরী।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed