মায়ের অপরাধে জেল হাজতে দুই শিশু
হবিগঞ্জ প্রতিনিধি : মায়ের অপরাধে দুই শিশুকেও জেল হাজতে যেতে হচ্ছে। গর্ভধারিনী মাকে রেখে কোন অবস্থাতেই দুই শিশু বাড়ি যেতে রাজি নয়। অবশেষে মায়ের সঙ্গেই তাদের ঠাঁই হল হাজতে।
মাধবপুর থানা পুলিশ শুক্রবার সকালে বাস স্ট্যান্ড থেকে দুই নারীকে ২ কেজি গাঁজা সহ আটক করে। পুলিশ দুই শিশু সহ ওই দুই নারীকে মাধবপুর থানা হাজতে রাখে।
থানার এসআই আখতারুজ্জামান জানান, গোপন সূত্রে খবর পেয়ে ওইদিন সকালে উল্লেখিত এলাকা থেকে গাঁজা সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ফুল বাড়িয়া গ্রামের মুক্তার হোসেনের স্ত্রী শিল্পি বেগম (২৪) ও একই গ্রামের রতন মিয়ার স্ত্রী আলেয়া (৩০) আটক করা হয়। এ সময় তাদের ভ্যানিটি ব্যাগ তল্লাশী করে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক নারী শিল্পি বেগমের সঙ্গে তার ৪ বছরের শিশু কন্যা ও আলেয়ার সঙ্গে তার দুই বছরের পুত্র সন্তান রয়েছে। দুই শিশু তাদের মা কে রেখে পরিবারের কাছে যেতে রাজি হচ্ছে না।
আলেয়া বেগম জানান, তার শিশু মায়ের দুধ পান করে। কিছুতেই আমাকে রেখে যেতে চায় না।
এ ব্যাপারে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আখতারুজ্জামান বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন।
থানার শিশু বিষয়ক কর্মকর্তা এসআই আশীষ কুমার মৈত্র জানান যেহেতু দুই শিশু দুগ্ধপোষ্য সেহেতু আইন অনুযায়ী তারা মায়ের সঙ্গে থাকবে।
Related News
আট মাসে ৩৬ নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ প্রায় দুই হাজার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে শিশু হত্যা ও নিখোঁজ সংক্রান্ত অপরাধমূলক ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সম্প্রতি কুমিল্লায় নিখোঁজেরRead More
মে মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ৩২৬টি, ধর্ষণের শিকার ৭৮
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের মে মাসে বাংলাদেশে মোট ৩২৬টি নারী ও শিশু নির্যাতনের ঘটনাRead More



Comments are Closed