Main Menu

এক্টিভ সিটিজেন ইয়ুথ লিডারশীপ ট্রেনিং সম্পন্ন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বৃটিশ কাউন্সিল ও দি হ্যাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের সহযোগিতায় ইয়ুথ এন্ডিং হ্যাঙ্গার-সিলেটের পরিচালনায় গত ৩ থেকে ৬ জানুয়ারী চারদিন ব্যাপী “৭৬১তম এ্যাকটিভ সিটিজেন ইয়ুথ লিডারশীপ ট্রেনিং”- সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণ করেন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ৩১জন শিক্ষার্থী। প্রশিক্ষণে সক্রিয় নাগরিক হওয়ার জন্য বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা করা হয়। এর মধ্যে সক্রিয়া নাগরিক হিসেবে শিক্ষার্থীদের দায়িত্ব ও কর্তব্য, বাংলাদেশের সফলতা ও দারিদ্রের চিত্র, উন্নয়নের ধারা, সমবেত প্রত্যাশা, সক্রিয় নাগরিক হওয়ার নীতিমালা, এডভোকেসী, সামাজিক উদ্যোগ গ্রহণ সংক্রান্ত বিষয়গুলো শিক্ষার্থীদের মাঝে উপস্থাপন করা হয়।
প্রশিক্ষক হিসেবে ছিলেন দি হ্যাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের সিলেট জেলার সমন্বয়কারী এ এস এম আখতারুল ইসলাম, বি-বাড়িয়া জেলার সমন্বয়কারী শামীম আহমদ, সহায়ক কামাল গাজী, মারুফুজ্জামন অসিন, সৈয়দা সুবা ও লিজা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা নিরাপদ সড়ক নিয়ে কাজ করবেন বলে সিদ্ধান্ত নেয়। এজন্য তারা সিলেট নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখানায় নিরাপদ সড়কের জন্য সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করবেন।
উক্ত প্রশিক্ষণে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র সিলেট জেলা সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী।

Share





Related News

Comments are Closed