Main Menu

জাফলংয়ে সর্ববৃহৎ মসজিদ নির্মাণ

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের জাফলংয়ে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে ছৈলাখেল ৮ম খন্ড গ্রামবাসীর উদ্যোগে উপজেলা পর্যায়ে ৬ গম্বুজ বিশিষ্ট সর্ববৃহৎ মসজিদ নির্মাণ করা হয়েছে।
দীর্ঘ দুই বছর নির্মাণ কাজ শেষে আজ শুক্রবার (৬ জানুয়ারী) প্রথম জুমআয় হাজারো মুসল্লীর নামায আদায় ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে মসজিদটির শুভ উদ্ভোধন ঘোষণা করা হয়।
এতে অংশ নেয় দুরদুরান্ত থেকে আগত এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট ময়মুরুব্বিয়ান, সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্ধ ও ধর্মপ্রাণ মুসলিম জনতা।
২০১৪ সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। গ্রামবাসীর বিভিন্ন দান সহায়তায় আধুনিক প্রযক্তিতে মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। মসজিদটিতে রয়েছে প্রায় ১৮০০ মুসল্লীর এক সাথে নামাজ আদায়ের সুযোগ। বাহারী রং আর টাইলসে সাজানো মসজিদটি এলাকাবাসীর মন কারতে সক্ষম হয়েছে।

Share





Related News

Comments are Closed