এ বছর সিলেটে বোরোর লক্ষ্যমাত্রা ১৮ লাখ টন
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বোরো মৌসুমে সিলেট থেকে প্রায় ১৮ লাখ মেট্রিকটন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সিলেট কৃষি সম্প্রদারণ অধিদপ্তর।
পৌষ মাসের শেষ দিকে জমিতে ধানের চারা পুষ্ট হওয়ার কথা থাকলেও তা হয়নি। কারণ সিলেটের হাওরের পানি দেরিতে নামায় ধানের চারা লাগাতে বিলম্ব হচ্ছে।
হাওরাঞ্চলের কৃষকদের অনেকে এখনও জমি চাষাবাদের জন্য প্রস্তুত করছেন। যে কারণে ধান রোপন শেষ করতেই বিদায় নেবে পৌষ।
বিশেষ করে বৃহত্তর সিলেটের হাকালুকি হাওর, টাঙ্গুয়া, শনির হাওর, দেখার হাওর, হাইল হাওরে জমিগুলোতে এখন ধানের চারা রোপন চলছে পুরোদমে।
ধানের চারা লাগাতে বিলম্ব হওয়ায় এখন কৃষকরা চড়াদামে ট্রাক্টর দিয়ে চাষ ও শ্রমিকদের মজুরি বাড়িয়ে চারা রোপন করাচ্ছেন। চলতি বছর বোরো মৌসুমে বৃহত্তর সিলেটে বোরো ধান থেকে প্রায় ১৮ লাখ মেট্রিকটন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরেছে সিলেট কৃষি সম্প্রদারণ অধিদপ্তর।
সিলেট কৃষি সম্প্রদারণ অধিদপ্তর সূত্র জানায়, এবার সিলেটের চার জেলায় ৪ লাখ ৫৬ হাজার ৭১৪ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এরমধ্যে সিলেটে ৭৬ হাজার ৮৩৩ হেক্টর, মৌলভীবাজারে ৫০ হাজার ৪৬৪ হেক্টর, হবিগঞ্জে ১ লাখ ৩৬ হাজার ৬শ’ হেক্টর, সুনামগঞ্জ ২লাখ ১৫ হাজার ৮১৭ হেক্টর জমিতে বোরো জমি প্রস্তুত করা হচ্ছে।
বিভাগে কৃষকের সংখ্যা ১১লাখ ৮১ হাজার ১১৩ জন কৃষক এবার বোরো চাষাবদ করছেন। এরমধ্যে সিলেটে ৩ লাখ ২৮ হাজার ৬৪ জন, মৌলভীবাজার ২ লাখ ৪৭ হাজার ৮৯ জন, হবিগঞ্জ ২লাখ ৮৫ হাজার ২২৫ জন এবং সুনামগঞ্জে ৩লাখ ২০ হাজার ৮৪৫ জন কৃষক রয়েছেন।
এসব কৃষকের মাধ্যমে এবার ১৭ লাখ ৯৫ হাজার ৭১ মেট্রিকটন চাল উৎপাদনের লক্ষ্যমাত্র ধরা হয়েছে, জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপ পরিচালক কৃষ্ণ চন্দ্র হুড়।
তিনি বলেন, এবার দেরিতে বোরো চাষাবাদ শুরু হলেও আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন সম্ভব বলে মনে করেন তিনি।
Related News
পরিত্যক্ত জমিতে লাউ চাষে সাফল্য, বিষমুক্ত সবজিতে হাসি ফুটেছে কৃষক ফারুকের মুখে
আনোয়ার হোসেন রনি, ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাড়ির সামনে দীর্ঘদিনের পরিত্যক্ত জমিতে উচ্চফলনশীল লাউRead More
নড়াইলের পাট চাষিরা দাম নিয়ে দুঃচিন্তায়
নড়াইল সংবাদদাতা: নড়াইলের গ্রামীণ জনপদে পাট কাটা,পচানো এবং ধোঁয়ায় ব্যস্ত সময় পার করছেন পাট চাষিরা।অনেকেRead More



Comments are Closed