Main Menu

ময়মনসিংহে ট্রাক্টর-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন।

আজ বুধবার বেলা সোয়া ১২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিক ভাবে কিছু জানা যায়নি।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান জানান, বেলা সোয়া ১২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ পৌর গোরস্থানের সামনে ময়মনসিংহগামী ট্রাক্টর ও বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক, দুই নারী ও এক পুরুষ যাত্রী নিহত হন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Share





Related News

Comments are Closed