সিলেটে চারুবাকের আবৃত্তি সন্ধ্যা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: পৃথিবীর সব আলো নিভে সন্ধ্যার ছায়া নেমে এসেছে। এমন সময় মুক্তমঞ্চে দাঁড়িয়ে বাচিকশিল্পীরা আবৃত্তি করেন সুকান্ত ভট্টাচার্যের ‘উদ্যোগ’ কবিতার পঙ্ক্তিমালা- ‘বন্ধু, তোমার ছাড়ো উদ্বেগ, সুতীক্ষ্ণ করো চিত্ত/ বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বুঝে নিক দুর্বৃত্ত ! সমবেত দর্শক মুগ্ধ হয়ে শুনছিলেন সিলেটের সাংস্কৃতিক সংগঠন চারুবাকের আবৃত্তিকারদের আবৃত্তি সন্ধ্যার আয়োজন।
চারুবাকের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত আবৃত্তিসন্ধ্যা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় নগরের রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটরিয়ামের মুক্ত মঞ্চে এ অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই স্বাগত বক্তব্য দেন সংগঠনের মুখ্য পরিচালক জ্যোতি ভট্টাচার্য এবং উৎসব উদ্যাপন কমিটির আহŸায়ক ফরিদা নাসরিন।
তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দের সঞ্চালনায় আবৃত্তি পরিবেশন করেন শুভাশীষ ধর, দীপংকর দেব, চন্দ্রশেখর বড়ুয়া, অভিজিৎ প্রতাপ রায়, ফাতেমা রশীদ সাবা, তাজকিয়া সুলতানা বক্স, সুচিস্মিতা দাস, আমিনা বিনতে হোমেন, মোতাহারা জান্নাত চৌধুরী, আজমাইন ফাইয়াজ আহমেদ, নৈঋতা পাল, ঐন্দ্রিলা নাথ ঐষী । এরপর চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
এসময় বক্তারা বলেন, বাংলা ভাষা ও সংস্কৃতির উৎকর্ষ সাধনে সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই। তরুণদের সুন্দর করে বাংলা ভাষায় কথা বলা শিখিয়ে আগামীর একটি মেধাবী তরুণ সমাজ বিনির্মাণে চারুবাকের মতো সংগঠনকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে আলোচক ছিলেন মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিরুল ইসলাম লিটন, সিলেট জেলা শিশু একাডেমির সংগঠক সাইদুর রহমান ভূঁইয়া, ব্যারিস্টার আরশ আলী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
Related News
সন্তানের মুখে মায়ের গল্প
মুহাম্মাদ শরীফুজ্জামান: ‘মা’ একটি ছোট্ট শব্দ। অথচ এই শব্দটির ভেতরেই যেন লুকিয়ে আছে এক বিশালRead More
জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃত্ত’ গ্রন্থের প্রকাশনা সম্পন্ন
শাহ মনসুর আলী নোমান, লন্ডন থেকে: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দাওরাই বাজারে টেমস-সুরমা পারের গণমাধ্যম ব্যক্তিত্বRead More



Comments are Closed