Main Menu

বিশ্বনাথে ৫টি ব্যবসা প্রতিষ্টানে জরিমান

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথে বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের নতুনবাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট (উপজেলা নির্বাহী অফিসার) অমিতাভ পরাগ তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার এ এসআই আরিফসহ একদল পুলিশ।
একটি রেষ্টুরেন্ট, তিনটি ফলের দোকান ও একটি চাউলের দোকানকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সত্যতা স্বীকার করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট (উপজেলা নির্বাহী অফিসার) অমিতাভ পরাগ তালুকদার বলেন, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Share





Related News

Comments are Closed