দুর্বৃত্তদের গুলিতে এমপি লিটন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন মারা গেছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডা. বিমল চন্দ্র রায় সাংবাদিকদের জানান, এমপি লিটনকে বাঁচানোর চেষ্টায় সফল হননি তারা।
লিটনের বুকের বাম দিকে দুটো এবং বাম হাতে একটি গুলি লেগেছিল বলে এই চিকিৎসক জানান।
এই সংসদ সদস্যের স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি সংবাদ মাধ্যমকে বলেন, “মাগরিবের নামাজের পরপর মোটর সাইকেলে অজ্ঞাতপরিচয় তিন যুবক বাড়িতে ঢুকে গুলি করে পালিয়ে যায়।”
শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাহাবাজ গ্রামে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন এমপি লিটন।
এমপি লিটনের শ্যালক বেদারুল আহসান বেতার জানান, গত ২৯ ডিসেম্বর রাতে তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন। সন্ধ্যায় মোটরসাইকেলে করে তিন যুবক এমপি লিটনের বাড়িতে আসে। এসময় তিনি ঘরের সামনে বারান্দায় বসেছিলেন। ওই যুবকরা হেলমেট পরা ছিলো। একজন মোটরসাইকেলে নিয়ে বাইরে দাঁড়িয়েছিলো। দুজন তার কাছে এসে এমপি লিটনের অবস্থান জানতে চান। পরে তিনি ঘরে আছে বললে দুই যুবক ঘরে ঢুকেই এলোপাতাড়ি গুলি করে। এরপর তারা দৌড়ে ঘর থেকে বের হয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি এমপি লিটনের বাড়ীতে অবস্থান করছেন। কেন, কিভাবে এমপি লিটন গুলিবিদ্ধ হয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিলো।
এছাড়া দুর্বৃত্তদের শনাক্ত করতে পুলিশি অভিযান অব্যহত রেখেছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০১৫ সালে ২ অক্টোবর এমপি লিটনের পিস্তলের গুলিতে আহত হয় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র শাহাদত হোসেন সৌরভ (১২)। এ ঘটনায় সৌরভের বাবা সাজু মিয়া বাদী হয়ে ৩ অক্টোবর এমপি লিটনকে একমাত্র আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন।
গত ১৫ অক্টোবর গোয়েন্দা পুলিশ ঢাকার উত্তরা থেকে তাকে আটক করে। ২৪দিন জেলহাজতে থাকার পর গাইবান্ধা জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান লিটন।
এদিকে, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ২৪ দিন চিকিৎসা নিয়ে গত ২৬ অক্টোবর সৌরভ বাড়ি ফেরে।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed