Main Menu

বিশ্বনাথে বোরো ধানের চারা রোপন শুরু

মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথে উপজেলায় বোরো ধানের চারা রোপনের ধুম পড়েছে। আমনের বাম্পার ফলনের পর এখন শীতের মধ্যে বোরো চারা রোপনে ব্যস্ত সময় কাটাচ্ছেন উপজেলার কৃষকরা। ইতিমধ্যে কৃষকেরা শীত ও কুয়াশাকে উপক্ষো করে জমি প্রস্তুত করে পুরোধমে বোরো রোপন করছেন।
কৃষি অফিস সূত্র জানায়, এ বছর উপজেলায় প্রায় সাত হাজার ছয়শত হেক্টর বোরো রোপনের লক্ষ মাত্রা রয়েছে। ইতিমধ্যে বোরো রোপন হয়েছে প্রায় সাত শত হেক্টর। অন্যান্য জমিতে জানুয়ারী মাসের শেষের দিকে বোরো রোপনের কাজ শেষ হবে বলে কৃষি অফিস জানায়।
উপজেলার সরুয়ালা গ্রামের কৃষক ফজলু মিয়া জানান, প্রতি বছর নলকুপের পানি দিয়ে বোরো ফসল করে থাকেন। এবছর রোপা আমনের ফসল তেমন একটা ভাল হয়নি। ফলে বোরো ফসলের জমি প্রস্তুত আগে বাগেই তৈরি করতে যাচ্ছেন। আগামী এক সপ্তাহের মধ্যে বোরো রোপনের কাজ শেষ করবেন।
গোয়াহরি দক্ষিণ বিলের পারের বাসিন্দা ইকবাল হোসাইন বলেন, আমাদের বিলে বোরো রোপনের কাজ শুরু হয়েছে। রোপনের কাজ শেষ হতে প্রায় মাস খানেক সময় লাগবে।
দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী জানান, চাউল ধনী হাওরে রোরো রোপন চলছে। হাওরে পানি কম থাকায় অন্যান্য বছরের তুলনায় এবছর রোরো ফসল কম হবে বলে মনে করছেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা আলীনূর রহমান বলেন, এবছর উপজেলায় সাত হাজার ছয়শত হেক্টর জমিতে বোরো রোপন করা হবে। ইতিমধ্যে কৃষকেরা রোপনের কাজ শুরু করেছেন।

Share





Related News

Comments are Closed