সৌদিতে সড়কে প্রাণ গেল নবীগঞ্জের আহাদের
নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের জিয়াপুর গ্রামের মৃত বাদশা মিয়ার পুত্র আব্দুল আহাদ (৪৭) সৌদি আরবে মটর সাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৮ ডিসেম্বর বিকেলে আব্দুল আহাদ মটর সাইকেল নিয়ে সৌদি আরবের রিয়াদ শহরের আল খারিজ শহরে তার ব্যবসা প্রতিষ্ঠানে যাবার পথে অপর দিক থেকে আসা একটি বাসের সাথে তার মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মটর সাইকেলটি দুমড়ে মুছড়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুল আহাদের ছোট ভাই মানবাধিকার কর্মী মাহবুব খছরু জানান,আহাদ বিগত ২০ বছর ধরে সৌদি আরবের রিয়াদ শহরে বসবাস করছেন। গত ১৮ মাস আগে দেশে এসেছিলেন। দেশে তার এক ছেলে রয়েছে। সে ৫ম শ্রেণীতে পড়ছে। লাশ সৌদি আরবেই দাফন করা হবে বলে তিনি জানান।
এদিকে আব্দুল আহাদের মৃত্যুর খবরটি দেশে তার বাড়িতে এসে পৌঁছলে পরিবারের লোকজনসহ আত্মীয় স্বজনদের মধ্যে শুরু হয় মাতম। এ সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
Related News
কানাডীয় বাংলাদেশি হিসেবে নতুন প্রজন্মকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে : পাশা খন্দকার
প্রবাস ডেস্ক: কানাডায় মূলধারার রাজনীতি, নীতি-নির্ধারণী পর্যায় এবং সিদ্ধান্ত গ্রহণকারী কাঠামোর সকল ক্ষেত্রে বাংলাদেশিদের বলিষ্ঠRead More
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More



Comments are Closed