Main Menu

জামালগঞ্জে ২৪ জুয়াড়ী কারাগারে

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জে জুয়া খেলার অপরাধে ২৪ জুয়াড়ীকে সাজা প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রট প্রসুন কুমার চক্রবর্তী।
জামালগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত বৃহষ্পতিবার উপজেলার সাচনা বাজার ইউনিয়নের রামনগর এলাকায় অশশনব্রীজ নামে জুয়া খেলার প্রতিযোগীতার আসর বসানো হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আয়োজনকারী কাউকে না পেয়ে এলাকার লোকজনের মাধ্যমে মৌখিক ভাবে খেলায় নিষেধাজ্ঞা করে আসে জামালগঞ্জ থানা পুলিশ।
পুলিশের নিষেধ অমান্য করে বিভিন্ন গ্রামের জুয়াড়ীরা একত্রিত হয়ে রামনগন এলাকায় আব্দুল মুকিত উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে গোপনে খেলায় মত্ত হয়। এমন খবর পেয়ে শুক্রবার বিকেলে জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রসুন কুমার চক্রবর্তী ও থানার তদন্ত কর্মকর্তা নির্মল চন্ত্র দেব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ২৪ জনকে আটক করে থানায় নিয়ে আসে। সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালত বসিয়ে ২৩ জনকে ১০ দিন করে বিনাশ্রম ও ১ জনকে ১৫ দিনের বিনা শ্রম কারাদন্ড প্রদান করেন।
সাজা প্রাপ্তরা হলো আঃ করিম (৫৫), তারা মিয়া (৩৫), কবির উদ্দিন (৩৬), জসিম উদ্দিন (৩৩), আব্দুল কাইয়ূম (৩৫), মশিউর রহমান (২২), রইছ উদ্দিন (৫৫), কাউছার (৩২), হারিছ উদ্দিন (৫৩), ইব্রাহিম (৬০), সাদেক আলী (৫৮), আনোয়ার মিয়া (৪০), কবির উদ্দিন (৪০), আজির উদ্দিন (৪৭), আমির উদ্দিন (৪৮), সেলিম আহমেদ (৩১), আবুল কালাম (৪০), মো: জাহাঙ্গীর আলম (২৫), এমরান মিয়া (৩৫), নূরুজ্জামান (৪৫), মোঃ মাসুক (৩৫), ছালেহ আহমদ (৪৫), রুহুল আমিন (৪৮) ও নুরুজ্জামান (২৫)।

Share





Related News

Comments are Closed