Main Menu

ছাতকে বিয়ের প্রলোভনে যুবতিকে রাতভর ধর্ষণ

Manual5 Ad Code

কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতিকে রাতভর ধর্ষণ করেছে তিন নরপশু। পুলিশ মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও (মুজরাইপাড়া) গ্রামের আবুল ফজলের মেয়ে সুমি বেগম (১৭) এর সাথে মোবাইল ফোনে দোলারবাজার ইউনিয়নের মুক্তারপুর গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র বিলাল আহমদ বিল্লাল (২৫) এর প্রেমের সম্পর্ক চলে আসছিল। একপর্যায়ে মঙ্গলবার রাতে বিলাল তার প্রেমিকা সুমি বেগমকে তার বাড়িতে চলে আসলে তাকে বিয়ে করবে বলে জানায়। এতে সরল বিশ্বাসে সুমি বেগম প্রস্তুতি নিলে বিলাল একটি সিএনজি অটোরিকসা নিয়ে ভূইগাঁও থেকে সুমিকে মুক্তারপুর নিয়ে আসে। এরপর বিলালের ঘরে রেখেই তিন নরপশু রাতভর তাকে পালাক্রমে ধর্ষণ করে বুধবার ভোরে সুমিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরে অসহায় অবস্থায় সুমি বেগম মুক্তারপুর গ্রামের সমুজ আলীর বাড়িতে আশ্রয় নিলে জাউয়া তদন্ত কেন্দ্রের এসআই নূর মিয়া ও এএআই সমীরণ দেব তাকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি করেন।
সুমি বেগম জানায়, বিয়ে করার কথা বল তাকে এনে বিলালসহ তিন পাষন্ড রাতভর ধর্ষণ করেছে। সে এ ঘটনার সুষ্টু বিচার দাবি করছে।
সমুজ মিয়া জানান, ভোরে একটি অপরিচিত মেয়ের কান্না শুনে তিনি পুলিশে খবর দিলে তার বাড়ি থেকেই পুলিশ সুমিকে উদ্ধার করে।
এসআই নূর মিয়া জানান, এঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তবে ঘটনাটি অমানবিক বলে তিনি দাবি করেন।
ছাতক থানার অফিসার্স ইনচার্জ আশেক সুজা মামুন ঘটনার সত্যতা স্বীকার করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানূগ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code