Main Menu

সিলেটে নকল নবিসদের প্রতিবাদ সমাবেশ

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: চাকুরী স্থায়ীকরার দাবি ও মেহেরপুর এবং খুলনায় নকল নবিসদের উপর বহিরাগত সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বুধবার সিলেট সদর সাব রেজিষ্টারী অফিস প্রাঙ্গনে এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশন সিলেট বিভাগ ও জেলা শাখার উদ্যোগে কর্ম বিরতীর ১৮তম দিনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় কমিটির সহ সভাপতি শাহাবুদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নিজাম আল দ্বীনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামলীগের যুগ্ম সাধারন সম্পাদক বিজিত চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক বিধান কুমার সাহা। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিভাগীয় সভাপতি তপন কান্তি দে। আরো বক্তব্য রাখেন জেলার সাধারণ সম্পাদক আতিকুর রহমান, বিভাগীয় সাধারণ সম্পাদক বাবর মিয়া, জেলার সহ সভাপতি জয় প্রকাশ দে, সালেক আহমদ, পাবন কুমার ঘোষ, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক, বিভাগীয় অর্থ সম্পাদক জুনেদ আহমদ, জেলা অর্থ সম্পাদক আতাউর রহমান, বিভাগীয় মহিলা বিষয় সম্পাদীকা সাথী রানী দাস, পূর্ণিমা রানী দত্ত, সিরাজুল ইসলাম, বিভাগীয় কার্যকরী সদস্য অঝয় দে, সঞ্জু লাল ধর, মোশাররফ হোসেন, সুগ্রীব দে শাওন, মোতাহার হোসেন, সুব্রত দত্ত, নুরুজ্জামান জাহেদ, শাহ আজিজ, নুর আলম, সামছুদ্দিন, আমিনুর রহমান, উজ্জল দে, তরুণ শর্ম্মা, হেলাল আহমদ, বশির আহমদ, বিশ্বজিৎ দাস, শান্তা তহবিলদার, জোহরা আক্তার, লিপি কাপালী, মনি বেগম, সেলিনা নাজমিন প্রমুখ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code