কানাইঘাটে রাস্তা মেরামতে হামলা-সংঘর্ষ, আহত ১০
বিশেষ প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে জনচলাচলের রাস্তা মেরামত করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় ১০জন আহত হয়েছেন। বুধবার সকালে থানার উপরঝিঙ্গাবাড়ি এলাকাধীন চরিগ্রাম-বুরহানুদ্দিন সড়ক রাস্তায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন সাদিকুর রহমান (২৫), মামুন (৩৫),মূসা (৩০),আব্দুল করিম (৪০)রহিম উদ্দিন (৩৮) ও ফখরুজ্জামান (৩৮)। আহতদের মধ্যে ৫ জনকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানি হাসপাতালে ভর্তি করা হয়েছে । অন্যরা কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন।
জানা গেছে, কানাইঘাট উপজেলার উপরঝিঙ্গাবাড়ি এলাকাধীন চরিগ্রামের গোপাট থেকে বুরহানুদ্দিন সড়ক পর্যন্ত ব্যক্তি মালিকানাধীন জনচলাচলের একটি রাস্তা। এ রাস্তা দিয়ে ঐরাকার সাধারণ মানুষ ও স্কুল মাদ্রাসার ছাতছাত্রীরা যাতায়াত করে থাকে। এ বছরের ২০ জুন প্রতিপক্ষ একই গ্রামের বিএনপি নেতা বিএনপি নেতা নূরুজ্জামান ও সেলিম হিংসার বশীভুত হয়ে সশস্ত্র লোকদের নিয়ে রাস্তাটির উপরিভাগ কেটে ফেলেন। রাস্তার মালিক আদনান ও তার গোত্রীয় লোকজন তাদের প্রতিহত করলে রাস্তার বৃহদাংশ রক্ষা পায় এবং ২জন আহত হন। ধবংস করা রাস্তাটি মেরামত করতে বুধবার (২১ ডিসেম্বর) সকালে এলাকার লোকজন গেলে নুরুজ্জামান ও তাদের লোকজন ফের তাদের উপর হামলা চালালে উভয়পক্ষে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন ১০জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির হামলা ও সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জানান এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed