Main Menu

গ্রন্থালোচনা: অবদানে অমলিন

আতিকুর রহমান নগরী: আমি শিক্ষক পরিচয়ে অমরত্ব চাই, আমার মৃত্যুতে যেনো ছুটি ঘোষণা করা না হয়, বরং আমায় ভালোবেসে থাকলে আপনারা একদিন বেশি কাজ করবেন। এমনটাই বলেছিলেন প্রতিবেশী দেশ ভারতের এগারতম রাষ্ট্রপতি ড. আবদুল কালাম। মহান পেশা শিক্ষকতার প্রতি তাঁর শ্রদ্ধাবোধ আর এই পেশার স্বীকৃতি নিয়ে চিরকাল শিষ্য-ভক্তদের হৃদয়ে অমর হয়ে থাকার যে মনবাসনা তা সত্যিই সঠিক মানুষ গড়ার কারিগড় শিক্ষকদের মর্যদাকে আরো বাড়িয়ে দিয়েছে। বিজ্ঞানী, লেখক, রাষ্ট্রপতি, রাজনীতিক, কোন পরিচয়ই তাঁর কাছে গুরুত্ব পায়নি, শিক্ষক হিসেবে অমরত্ব চান এই মহানপুরুষ। জানলাম, আফতাব চৌধুরীর অবদানে অমলিন গ্রন্থটি পড়ে।

রাষ্ট্রপতি হিসেবে দম্ভভাব, আমিত্ব, অহংকার থাকাটা দেশপতিদের কাছে স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে, এমনটা ধারণা করা হলেও ‘অবদানে অমলিন’ আমার সেই ধারনাটা চুড়মার করে দিয়েছে। বইটি তার পাঠককে দিয়েছে আত্মিক খোরাক। দিয়েছে আত্মবিশ্বাস, আরো দিয়েছে পরিশ্রমই সৌভাগ্যের চাবিকাঠির বিশ্বাস। জিরো থেকে হিরো হওয়ার স্বপ্ন দেখা কোনো অন্যায় নয়, পড়ালেখায় মনযোগী, নিয়মিত অধ্যায়নে যোগদান, যুগোপযোগি জ্ঞান আহরণে আমরণ চেষ্টাই পারে উন্নতির শিখরে নিয়ে যেতে। এপিজে আবদুল কালাম এর জীবনালোচনা পাঠে তা একিন হবে।

আর তাও স্পষ্ট হবে যে, শুধু মন্ত্রীর ঘরে জন্মালেই মন্ত্রী হওয়া যায় না, মন্ত্রী হতে হলে, বিশ্বাবাসির কাছে স্মরণীয়-বরণীয় হতে হলে প্রয়োজন প্রতিভার বিকাশ আর আত্মবিশ্বাস। তা না হলে মৎস্যজীবি পরিবারে জন্ম গ্রহণ করেও ক্ষমতার রাষ্ট্র ভারতের মতো দেশের রাষ্ট্রপতির আসনে এপিজে আবদুল কালাম কীভাবে সমাসীন হয়েছিলেন। অবদানে অমলিন গ্রন্থের শুরুটা হয়েছে এই মহান মানুষের আলোচনা দিয়ে। ‘সরল মানুষটির নিরব বিদায়’ শিরোনামে। শুধু এপিজে আবদুল কালামই নয়, বাংলার এপার-ওপার উভয় পারের লেখক-কলামিস্ট, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, শিল্পীসহ বড়দের ছেলেবেলা নিয়ে আলোচনা করা হয়েছে তাতে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ধর্মীয়, মানবতাবাদী, দেশাত্ববোধক হাজারো গানের সুর তোলা নজরুল শিল্পী ফিরোজা বেগম, মুসলিম মহিলা কবি ও লেখিকা যার ক্ষুরধার লিখনীতে নারী সমাজের চিত্র ফুটে ওঠেছে। যার আথিয়েতায় অবদানে অমলিন বইয়ের লেখকসহ অনেকে মুগ্ধ হয়েছেন, সেই মহিয়সী নারী খায়রুন্নেছা, বাংলাদেশের নারী সমাজের কিংবদন্তী, নারীকুলের আলোকবর্তিকা, রংপুরের জমিদার পরিবারের বেগম রোকেয়ার আলোচনা, একশত তেতালি­শ পৃষ্ঠার এই বইটিতে স্থান পেয়েছে মজলুম জননেতা মাওলানা ভাসানীর দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনের আলোচনা, নির্যাতিত নিপীড়িত সমাজের জন্য তার হৃদয়ের কথা, নিশ্চিত ছাত্রসমাজসহ সর্বস্তরের মানুষকে দেশপ্রেমে অনুপ্রাণিত করবে।

সিলেটের প্রবীন সাংবাদিক, লেখক ও কলামিস্ট আফতাব চৌধুরী রচিত এই বইটি সিলেটের স্থানীয় দৈনিক শ্যামল সিলেট পত্রিকার নির্বাহী সম্পাদক আবদুল মুকিত ভাই আমাকে দিয়ে বললেন, তুমি লেখালেখি করো নাও, এটা অধ্যায়ন করিও। বইটি মাস ছয়েক আগে আমার হাতে আসলে আমি তা আমার বেডরুমে একেবারে বালিশের সামনে রাখি। রাতের বেলা মাঝে মাঝে সেটা পড়তাম। বইটিতে চোখ বুলিয়ে বুলিয়ে নিদ্রায় যেতাম। এভাবেই আদোপান্ত পাঠ করার সুযোগ হয়েছে। অবদানে অমলিন পাঠ শেষে নিয়ত করলাম বইটিতে কী আছে। পড়লে কী হবে? কাদের বেশী পড়ার প্রয়োজন, কারা উপকৃত হবেন বেশী, এনিয়ে লেখার কথা মনের আঙ্গিনায় জাগলো। আর এটাই আমার প্রথম লিখা গ্রন্থালোচনা। আল্লাহর ওপর ভরসা রেখেই কলম ধরেছি।

চার রঙা প্রচ্ছদের এই বইটিতে আমি বড়দের ছোটবেলার গল্প, তাদের শিক্ষাজীবন, দেশের তরে মানবতার কল্যাণে নিজেকে বিলিয়ে দেয়ার কথা, নিরহংকার প্রচারবিমুখ অনেক বড় মানুষের আলোচনা স্থান পেয়েছে তাতে। স্বদেশের কল্যাণে নিবেদিত প্রাণপুরুষ শেরে বাংলা, প্রেরণার বাতিঘর মাওলানা আব্দুল কালাম আজাদ, বাংলার সাহিত্য জগতের অন্যতম রূপকার কালোত্তীর্ণ সাহিত্যস্রষ্টা সৈয়দ মুজতবা আলী, কবি ফেরদৌসি, ওমর খৈয়াম আর মীর মোশররফ হোসেনের আলোচনা উলে­খযোগ্য।
ভালো বই ভালো বন্ধু তুল্য। বই আত্মার খোরাক যোগায়, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় তার লেখককে। বই কোনো নির্দিষ্ট পাঠক শ্রেণির সাথে যুক্ত নয়। সবাই এর পাঠক। চার রঙা প্রচ্ছদ, ঝকঝকে ছাপা আর মজবুত বাঁধাই সম্বলিত এই বইটির মূল্য ১৫০ টাকা, সিলেটসহ বাংলাদেশের সব নামকরা লাইব্রেরীতে পাওয়া যাবে।

সিলেট নগরীর শাহজালাল উপশহরের ‘এ’ ব্লকের ৩নং রোডের ১নং বাসা চৌধুরী বাড়ী থেকে হামনা খানম চৌধুরী এর প্রকাশনার দায়িত্বে রয়েছেন। চলিত বছরের ফেব্রয়ারি মাসে তা প্রকাশিত হয়। অবশেষে এই কথাই বলবো, কারো নির্দেশনা বা পরামর্শে নয়, নিজ উদ্যোগে আজ বড় মাপের একজন লেখকের লেখা বইটি নিয়ে আলোচনা করলাম। কচি হাতের কাঁচা লেখার ভুল-ত্রুটি থাকতেই পারে। তবে হ্যাঁ, ‘অবদানে অমলিন’ বইটি শিক্ষার্থীদের জন্য ভালো অবদান রাখবে বলে আমি দৃঢ় বিশ্বাসী।
লেখক: প্রাবন্ধিক, কলামিস্ট।

Share





Related News

Comments are Closed