বড়লেখায় এক সপ্তাহ ধরে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলার দুই মাদ্রাসা ছাত্র প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ মাদ্রাসা ছাত্রদের অভিভাবকরা পৃথকভাবে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেছেন।
থানা পুলিশ ও অভিভাবক সূত্রে জানা গেছে, উপজেলার গ্রামতলা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র জসিম উদ্দন (১৩) গত ২৭ জুলাই খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে বাবা ফারুক আহমদ ৩০ জুলাই থানায় সাধারণ ডায়েরি করেন।
এর আগে গত ১৩ জুলাই মোহাম্মদীয়া মাদ্রাসা দক্ষিণভাগ টিলাবাজারের ৪র্থ শ্রেণীর ছাত্র মুরাদুর রহমান সানি (১২) বাড়ি থেকে কাপড় ইস্ত্রি করার কথা বলে দক্ষিণভাগ বাজারে গিয়ে নিখোঁজ হয়। সে দক্ষিণভাগ গ্রামের আব্দুল আহাদের ছেলে। এ ঘটনায় তার মা রুমানা বেগম বুলবুলি থানায় জিডি করেছেন। তিনি জানান, ঈদের দিন সকালে সে মাদ্রাসা থেকে বাড়ি যায়। ১৩ জুলাই বাজারের কথা বলে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। মাদ্রাসার হুজুররা তার সন্ধান দিতে পারেননি।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, কি কারণে এসব মাদ্রাসা ছাত্ররা বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফিরছে না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তাদের ব্যাপারে দেশের সকল থানাকে অবহিত করা হয়েছে।
Related News
মৌলভীবাজারে নিখোঁজ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে ফয়জুল ইসলাম (২২) নামে এক প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত মরদেহRead More
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More



Comments are Closed