Main Menu

মসুর ও আম চাষের উন্নয়নে কাজ করছে ইনোভিশন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ইউনাইটেড স্টেটস এজেন্সী ফর ইন্টারন্যাশনাল ডেভলাপমেন্ট (ইউএসএইড) এর অর্থায়নেএগ্রিকালচারাল ভ্যালু চেইন প্রকল্পের অধীনে ঝিনাইদহ ও মেহেরপুর জেলার ৭টি উপজেলায় ১২০০০ আম ও মসুর চাষীকে প্রশিক্ষণ দিয়েছে ইনোভিশন কনসাল্টিং প্রাইভেট লিমিটেড।
চলতি বছরে গত ফেব্রয়ারী মাসে ইনোভিশন কনসাল্টিং প্রাইভেট লিমিটেড মসুর ও আম চাষীদের নিয়ে দল গঠন শুরু করে এবং ৪৪০টি দল গঠিত হয়।
বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠানের প্রখ্যাত ডাল বিশেষজ্ঞ ড. ওমর আলী ও আম বিশেষজ্ঞড. শরফুদ্দিন প্রকল্পটিতে মাষ্টার ট্রেইনার হিসাবে কারিগরি সহযোগিতা প্রদান করেন। তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তাদের ট্রেনিং অব দি ট্রেইনার প্রশিক্ষণ প্রদান করেন। উপসহকারী কৃষি কর্মকর্তারা পরবর্তীতে মসুর ও আম চাষীদের দু’দিনব্যাপি প্রশিক্ষণ দেন। প্রথম পর্যায়ে চাষীদের মসুর ও আমের আধুনিক উৎপাদন প্রযুক্তি ও দ্বিতীয় পর্যায়ে সংগ্রহোত্তর ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ দেওয়া হয়।
উল্লেখ্য, বাংলাদেশে ডাল জাতীয় ফসলের মধ্যে মসুর ডালের চহিদা সর্বাধিক অথচ চহিদার অর্ধেকের বেশী বিদেশ থেকে আমদানি করতে হয়। প্রকল্পটির মাধ্যমে মসুর ও আম চাষীদের আয় বৃদ্ধি ও প্রচুর বৈদেশীক মুদ্রা সাশ্রয় হবে বলে আশা করা যাচ্ছে।

Share





Related News

Comments are Closed