Main Menu

রাজশাহীতে নিখোঁজ দুই যুবকের খোঁজে পুলিশ


রাজশাহী থেকে হাবিব জুয়েল : গুলশানে হামলাকারীদের কয়েক মাস ধরে নিখোঁজ থাকার বিষয়টি প্রকাশ্যে আসার পর ১০ যুবকের সন্ধান চেয়ে বিভিন্ন থানায় জিডি ও তাদের ফিরে আসার আহব্বান জানিয়েছেন অভিভাবকরা। ওই ১০ নিখোঁজ যুবকের একজন তানোরের মোহাম্মদ বাসারুজ্জামান ওরফে আবুল বাশারও রয়েছে।

এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী খুন হওয়ার পর বাগমারা উপজেলার শরিফুল ইসলাম নামে এক যুবকের নিখোঁজ থাকার বিষয়টি প্রকাশ্যে এসেছে। শরিফুল রাবি ইংরেজি বিভাগেরই শিক্ষার্থী। নিখোঁজ বাসার ও শরিফুলের বিষয়ে অনুসন্ধান চালাচ্ছেন রাজশাহীর পুলিশ। তাদের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়েও খোঁজ নেয়া হচ্ছে।
পুলিশ ও পরিবারের তথ্য অনুযায়ি, বাড়ি ফিরে আসার আহ্বান জানিয়ে সংবাদ প্রকাশের পর তারা জানতে পারেন, মোহাম্মদ বাসারুজ্জামান ওরফে আবুল বাশার নিখোঁজ আছে। বাসার তানোরের লালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ উদ্দিনের ছেলে। সে ঢাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ধানমণ্ডী শাখা থেকে লেখাপড়া করার পর বেসরকারি কোম্পানিতে চাকরি করছিলো। দীর্ঘ দুই বছরের বেশি সময় ঢাকা তেজগাঁওয়ে বিয়ে করে শশুর বাড়িতে থাকতো বাশার। গত ৬ থেকে ৭ মাস আগে তেজগাঁওয় শশুর বাড়ি থেকে বাশার নিখোঁজ হন।
নাম প্রকাশ না করার শর্তে বাশারের পরিবারের একজন সদস্য জানান, গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনার আগে নিহত ৫ জঙ্গি দীর্ঘ দিন নিখোঁজ ছিল। এই ঘটনার পর কোন পরিবারে কেউ নিখোঁজ থাকলে বিষয়টি আইন-শৃঙ্খলারক্ষকারী বাহিনীকে জানানোর অনুরোধ জানানো হয়।
এই ঘোষনার প্রেক্ষিতে ৬ থেকে ৭ মাস ধরে নিখোঁজ মোহাম্মদ বাসারুজ্জামানের শশুর ঈদের আগে ঢাকা তেজগাঁও থানায় তার সন্ধান চেয়ে জিডি করেন। এরপরেই বিষয়টি জানাজানি হয়।

Share





Related News

Comments are Closed