নজরুলের সৃষ্টিশীল কর্ম বাঙালীকে আলোর পথ দেখাবে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: নজরুল একাডেমী সিলেট আয়োজিত নজরুল জন্মোৎসব উপলক্ষে অনুষ্ঠানে বক্তারা বলেন, নজরুল বাংলার কোটি কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছেন। তার প্রত্যেকটি লেখনীর মধ্য দিয়ে বাঙালী জাতি সবসময় একটি আলোর নিশানা পেয়েছে। তিনি যে সৃষ্টিকর্ম রেখে গেছেন তা নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে উপস্থাপন করা সকলের দায়িত্ব। তারা বলেন, বাঙালীর মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রত্যেকটি সংগ্রামে নজরুলের চেতনা বারবার মানুষকে জাগ্রত করেছে। যত বেশী নজরুলের রচনাকে নিয়ে ও তার সৃষ্টিশীল লেখনীকে নিয়ে চিন্তা করা যাবে ততই তাকে নতুন করে সৃষ্টি করা যাবে। বক্তারা বলেন, নজরুলের সৃষ্টিশীল কর্ম যুগে যুগে বাঙালীকে আলোর পথ দেখাবে।
২৫ মে বুধবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমী কার্যালয়ে জাতীয় কবি, বিদ্রোহী কবি, কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা উল্লেখিত কথা বলেন। নজরুল একাডেমী সিলেটের সভাপতি সিটি কাউন্সিলর সৈয়দ মিসবাহ্ উদ্দিনের সভাপতিত্বে ও একাডেমীর সাধারণ সম্পাদক সিটি কাউন্সিলর রেজওয়ান আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার মোঃ আরশ আলী। সম্মানিত অতিথি ছিলেন নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ সিলেট বিভাগের সভাপতি ও একাডেমীর প্রিন্সিপাল বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন নজরুল একাডেমীর যুগ্ম সম্পাদক নাট্যকর্মী রজতকান্তি গুপ্ত। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জনাব আমিনুল ইসলাম, আশরাফ হোসেন আরমান, ফয়সাল ইউসুফ, মাহবুব চৌধুরী, জীবন সদস্য, এডভোকেট কবির আহমদ বাবর, মিজানুর রহমান বেলাল, এজাজ আহমদ, বিজন রায়, স্বপন বর্মন প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা শেষে নজরুল একাডেমী সিলেটের প্রশিক্ষণার্থী শিল্পীবৃন্দের পরিবেশনায় পরিবেশিত হয় নজরুলের গান। সংগীত পরিবেশন করেন, বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস, বিজন রায়, তাপসী চক্রবর্ত্তী লাকী। তালযন্ত্রে ছিলেন বাশার আহমদ। জিন্দাবাজার নজরুল একাডেমীতে হলভর্তি দর্শক উপভোগ করেন নজরুলের গান।
Related News
সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন
সালেহ আহমদ (স’লিপক): আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পণ্ডিত বহুভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাRead More
বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কালনী নদীর তীরে ছোট্ট গ্রাম উজানধল। চারদিকে হাওর, বর্ষায় অথৈ জলRead More



Comments are Closed