আবারও বিজ্ঞাপনে মিম
বিনোদন ডেস্ক: টিভি নাটকের কাজ থেকে বলা যায় এক ধরনের বিদায়ই নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা বিদ্যা সিন্হা মিম। তার ব্যস্ততা এখন শুধু চলচ্চিত্র আর বিজ্ঞাপন নিয়ে। সম্প্রতি ‘ডিজিটাল বাংলাদেশ’-এর একটি বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন। তবে ২৫ মে থেকে তিনি আবারও একটি মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের নতুন বিজ্ঞাপনের কাজ শুরু করেছেন। বান্দরবানে বিজ্ঞাপনটির শুটিংয়ে অংশ নিচ্ছেন মিম। টানা তিনদিন এটির কাজ হবে বান্দরবানের বিভিন্ন লোকেশনে, এমনটাই জানালেন তিনি।
বিজ্ঞাপনটি নির্মাণ করছেন আদনান আল রাজীব। এর আগেও মিম একই নির্মাতার নির্দেশনায় এ প্রতিষ্ঠানেরই বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন। বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে বিদ্যা সিন্হা মিম বলেন, এর আগে খুব কাছাকাছি সময়ে এ প্রতিষ্ঠানটির দুটি বিজ্ঞাপনে মডেল হয়েছিলাম। বিজ্ঞাপন দুটিতে আমাকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। অসাধারণ রেসপন্স পেয়েছিলাম আমি। আশা করছি নতুন বিজ্ঞাপনটির জন্যও অনেক সাড়া মিলবে। শর্ত অনুযায়ীই বিজ্ঞাপনটির কনসেপ্ট শেয়ার করতে পারছি না। তবে আমি সত্যিই খুব আশাবাদী। এই বিজ্ঞাপনে মিমের সহশিল্পী হিসেবে আছেন তাহসান। তিনি এতে রকস্টারের চরিত্রে মডেল হিসেবে থাকবেন। মিমকে দেখা যাবে একজন ফটোগ্রাফারের চরিত্রে।
উল্লেখ্য, তাহসানের সঙ্গে মিম দুবছর আগে ইমরাউল রাফাতের নির্দেশনায় ‘ওল্ড ইজ গোল্ড’ এবং মাবরুর রশীদ বান্নাহর নির্দেশনায় ‘উদ্দেশ্য’ নাটকে অভিনয় করেছিলেন। সর্বশেষ ‘ডিজিটাল বাংলাদেশ’-এর বিজ্ঞাপনেও দুজন একসঙ্গে মডেল হয়েছেন। মিম বলেন, তাহসান ভাই সবসময়ই খুব সহযোগিতা করেন। যে কারণে তার সঙ্গে কাজ স্বাচ্ছন্দ্যে করা যায়। মিম জানান, তার নতুন বিজ্ঞাপনটি যত দ্রুত সম্ভব বিভিন্ন চ্যানেলে প্রচারে আসবে।
এদিকে মিম শেষ করেছেন তারেক শিকদারের নির্দেশনায় ‘দাগ’ চলচ্চিত্রের কাজ। এতে তার বিপরীতে আছেন বাপ্পী। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হচ্ছে ওয়াজেদ আলী সুমনের ‘সুইটহার্ট’। অন্যদিকে আসছে ঈদ উপলক্ষে কোন নাটকে অভিনয় করবেন কী না এমন প্রশ্নের জবাবে মিম বলেন, এখনো কোন সিদ্ধান্ত নিইনি। দেখা যাক কী হয়।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed