Main Menu

সিলেট জেলা ওলামা দলের কমিটি ঘোষণায় নিন্দা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা জাতীয়তাবাদী ওলামা দলের কমিটি নিয়ে বিভ্রান্তিকর অপপ্রচারের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বর্তমান জাতীয়তাবাদী ওলামা দলের জেলা শাখার নেতৃবৃন্দ। তারা বুধবার প্রেরিত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
নেতৃবৃন্দ বলেন, ৮১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা জাতীয়তাবাদী ওলামাদলের কমিটি গঠিত হয়। সভাপতি পদে মাওলানা এম এ করিম ইবনে মছব্বির, তিনি বিদেশে চলে যান। তারপর কমিটির (ভারপ্রাপ্ত) সভাপতি পদে মাওলানা মুহাম্মদ রমিজ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমদ ফয়েজী ও সাধারণ সম্পাদক মাওলানা কাজী নুরুল হক নির্বাচিত হন। তারা এখন পর্যন্ত জেলা কমিটিতে বহাল আছেন। কিন্তু বুধবার গণমাধ্যমে দেওয়া একটি প্রেস বিজ্ঞপ্তিতে উলে­খ করা হয় যে, ২১ মে ওলামাদলের কেন্দ্রীয় সভাপতি মাওলানা হাফিজ আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক মাওলানা শাহ নেছারুল হক স্বাক্ষরিত এক পত্রে জেলা ওলামাদলের কমিটিকে অনুমোদন প্রদান করেন। এই প্রচারণার উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করে বর্তমান জেলা ওলামাদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ এ ব্যাপারে বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি নিখোঁজ এম ইলিয়াছ আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা এবং বিএনপির হাইকমান্ডের সুদৃষ্টি কামনা করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, দলের গঠনতন্ত্র ও সংবিধান বা রীতিনীতি উপেক্ষা করে এ ধরণের কাল্পনিক কমিটি ঘোষণা দলের ভাবমূর্তি ক্ষুন্ন করবে। নেতৃবৃন্দ আরো বলেন, মাওলানা বদরুল আলম ও মৌলভী সাদিকুর রহমানের সঙ্গে ওলামাদলের নিম্নতম কোন সম্পর্ক নেই। অবিলম্বে নিয়মনীতির তোয়াক্কা না করে গঠিত কমিটি বাতিল করে ত্যাগী, পরিক্ষিত ও দূর্দিনের কান্ডারীদের নিয়ে নতুন কমিটি গঠনের আহবান জানান।

Share





Related News

Comments are Closed