কোম্পানীগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক যুবক গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার টুকেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল মিয়া (৩০) উপজেলার ডাকঘর গ্রামের জমির আলীর ছেলে। আহত আল-আমিন নোয়াগাঙ্গের পাড় গ্রামের তৈয়বুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক ৮টার দিকে ভোলাগঞ্জগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই রাসেল মিয়ার মৃত্যু হয়।
পরে স্থানীয় লোকজন আহত আল-আমিনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ৩০ বছর বয়সী এক যুবক মারা গেছেন। এ ঘটনায় আরেক যুবক গুরুতর আহত আহত অবস্থায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
Related News
কোম্পানীগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একRead More
সিলেটে অস্ত্রের তথ্য দিলে পরিচয় গোপন রেখে পুরস্কার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানRead More



Comments are Closed