চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের একখুলিয়া সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো-জাহিদ (৮) ও তাসিন (৮)। তারা স্থানীয় একখুলিয়া দারুস সুন্নাহ নূরানী মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসা ছুটির পর চার শিশু বাড়িতে ফিরে একসঙ্গে স্থানীয় একটি পুকুরে গোসল করতে নামে। চার শিশুর কেউই সাঁতার জানত না। একপর্যায়ে তারা পানিতে ডুবে যেতে থাকলে চিৎকার শুরু করে। এ সময় দুজন কোনোভাবে পাড়ে উঠতে পারলেও জাহিদ ও তাসিন পানিতে তলিয়ে যায়।
ইয়াকুব নামে স্থানীয় এক ব্যক্তি পুকুরে ঝাঁপ দিয়ে দুই শিশুকে উদ্ধার করেন। পরে দ্রুত তাদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের স্বাস্থ্য সহকারী নিরঞ্জন সরকার বলেন, পুকুরে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু ঘটে। ফলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
Related News
চট্টগ্রামে ভূমি অফিস ও পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীতে সাড়ে পাঁচ ঘণ্টার ব্যবধানে দুটি সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।Read More
কক্সবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন।Read More



Comments are Closed