নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে ২ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার শিমুলতলী ব্রিজের পাশে আত্রাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর গ্রামের তহিদুল ইসলামের ছেলে জিসান (৮) এবং দেলোয়ার হোসেনের ছেলে তাহমিদ হোসেন (৮)। সম্পর্কে তারা সমবয়সী ও স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওই দুই শিশু বাড়ির পাশে আত্রাই নদীতে মাছ ধরার উদ্দেশে বের হয়। একপর্যায়ে তারা নদীর পানিতে নামলে তীব্র স্রোত ও গভীরতার কারণে তলিয়ে যায়। দূর থেকে বিষয়টি বুঝতে পেরে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। নদী থেকে উদ্ধার করে দুই শিশুকে তাৎক্ষণিকভাবে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নদীতে মাছ ধরতে নেমে পানির নিচে তলিয়ে গিয়ে শিশু দুটির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে খোঁজখবর নিয়েছে। এ বিষয়ে নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে একসঙ্গে দুই শিশুর এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে রসপুর গ্রামসহ পুরো এলাকায় শোকের মাতম ছড়িয়ে পড়েছে। শোকে স্তব্ধ পরিবারের সদস্য ও স্বজনেরা।
Related News
নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে ২ শিশুর মৃত্যু
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবেRead More
পত্নীতলায় অবৈধ মাদক দ্রব্য সহ একজন আটক
Manual8 Ad Code মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়েRead More



Comments are Closed