Main Menu

বিয়ানীবাজারে গৃহবধূর আত্মহত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে গলায় ফাস দিয়ে রিপা আক্তার (২৪) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪) দুপুরে উপজেলার চারখাই ইউনিয়নের পইলগ্রামে এ ঘটনা ঘটে।

গৃহবধূ রিপা আক্তার ওই গ্রামের রাসেল আহমদের স্ত্রী এবং আব্দুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর অনুমান দেড়টার দিকে গৃহবধূর স্বামী রাসেল আহমদ বাড়িতে এসে দেখেন তার বসত ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। এসময় তার স্ত্রীকে ডাকাডাকি করলেও কোন সারাশব্দ না পেয়ে প্রতিবেশীদের নিয়ে বসত ঘরের দরজা ধাক্কাধাক্কি করে খুলে দেখেন তার স্ত্রী রিপা আক্তার গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে রয়েছেন। বেচে আছেন ভেবে তার দেহ নামিয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিপাকে মৃত ঘোষণা করেন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য গৃহবধু রিপার মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed