বালাগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মাদ্রাসা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে সিরাজুল ইসলাম (৬০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সিরাজপুর গ্রামের মৃত কলমদর আলীর ছেলে।
বর্তমানে সিরাজুল ইসলাম দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর বাজারে ভাড়া বাসায় স্ত্রী-সন্তানসহ বসবাস করে আসছেন।
শুক্রবার (১৪ আগস্ট) বিকাল ৪টার দিকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় মাদ্রাসা বাজারের ব্যবসায়ী মেসার্স প্রিয়া ট্রেডার্সের প্রোপাইটর সিরাজুল ইসলাম শুক্রবার আনুমানিক দুপুর ২টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে সিলিংয়ের রডের সাথে গলায় গামছা পেঁচিয়ে ঝুলে রয়েছেন দেখেন পথচারীরা। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
বালাগঞ্জ থানার ওসি (তদন্ত) ফয়েজ আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, সিরাজুল ইসলামের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed