Main Menu

পত্নীতলায় চোলাইমদসহ মহিলা আটক

মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে চোলাই মদ ও সরঞ্জাদি সহ এক মহিলাকে গ্রেপ্তার করেছে।

নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে শনিবার (৮ আগস্ট) রাতে উপজেলার কৃষ্ণপুর ইউপির বরইল গ্রাম থেকে ৪ লিটার অবৈধ চোলাইমদ ও ৭০ লিটার চোলাইমদ তৈরির উপকরণ সহ বিপুল বর্মনের স্ত্রী সত্য রানী (৪০)কে তার বাড়ী থেকে গ্রেপ্তার করে।

পরে তার বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে রোববার কোট হাজতে পাঠানো হয়েছে বলে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed