Main Menu

ফের পেছাল রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে। এবার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার পেছাল।

Manual8 Ad Code

রোববার (৯ আগস্ট) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ নতুন এ তারিখ নির্ধারণ করেন।

এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা দিতে পারেনি। পরে আদালত নতুন করে ১৪ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন।

Manual6 Ad Code

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকাররা প্রায় ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করে নেয়। বিশ্বের অন্যতম আলোচিত এই সাইবার চুরির ঘটনায় বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

ঘটনার পর ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপপরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় মামলা করেন। মানিলন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়।

Manual3 Ad Code

পরে মামলাটির তদন্তের দায়িত্ব পায় সিআইডি। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়নি। একের পর এক তারিখ নির্ধারণের পরও প্রতিবেদন জমা না হওয়ায় তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠেছে।

এবারও নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল করতে না পারায় আগামী ১৪ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code