কমলগঞ্জে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি পরিদর্শন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি পরিদর্শন করেন একাডেমির আজীবন দাতা সদস্য এবং লন্ডন বাংলা প্রেসক্লাবের অর্গানাইজিং সেক্রেটারি আলাউর রহমান খান শাহীন।
গত বুধবার (৫ আগস্ট) বিকেলে তিনি সরেজমিন গার্লস একাডেমির উন্নয়ন কাজ পরিদর্শন করে এক মতবিনিময় সভায় মিলিত হন।
পরে একাডেমির নির্মাণ কমিটির সভাপতি হাজী সুলেমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ বাবু, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হান্নান চিনু, ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, সমাজসেবক আমিনুর রহমান, ওমর মাহমুদ আনছারী, কবি জয়নাল আবেদীন, ফখরুদ্দীন চৌধুরী জায়েদ, আনোয়ার খান, রেজাউল আলম চৌধুরী, সাংবাদিক পিন্টু দেবনাথ, মাহিদুল ইসলাম, তানভীর আহমদ, দাতা পরিবারের সদস্য মশিউর রহমান চৌধুরী, ফাহিম রহমান, মিজানুর রহমান মিস্টার, সাচ্চু আহমেদ, আফরোজ আলী, সিপার আহমদ, আব্দুর রহমান, রাসেল আহমদ, জুবায়ের আহমদ, মুহিবুর রহমান, রুহুল খান, খালেদ খান, সুমন মিয়া প্রমুখ।
পরিদর্শনকালে অতিথিবৃন্দ একাডেমির চলমান নির্মাণকাজ ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা একাডেমির সফল বাস্তবায়ন ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং ভবিষ্যতেও এ মহৎ শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
Related News
কমলগঞ্জে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসিRead More
শ্রীমঙ্গলে স্কুলে জ্ঞান হারালো ৩ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্লাস চলাকালীন স্কুলের চারপাশে পৌরসভার ফগার মেশিন দিয়ে মশার ওষুধRead More



Comments are Closed