Main Menu

নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বাউয়ানি চা বাগান এলাকায় শান্তি বুনার্জি (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Manual6 Ad Code

সোমবার (৩ আগষ্ট) সকাল আনুমানিক সাড়ে ১১ টার দিকে নিজ বসতঘরের তীরের সঙ্গে পড়নের শাড়ি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

Manual2 Ad Code

পারিবারিক সূত্রে জানা যায়, নিহতের স্বামী রবি বুনার্জি সকালে চা বাগানে কাজে যান। এ সময় তাদের ছেলে খেলতে বের হয়েছিল। পরে ছেলে বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করলে মায়ের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

Manual8 Ad Code

খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই শওকত আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Manual8 Ad Code

শওকত আলী জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রের দাবি, শান্তি বুনার্জি দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং পারিবারিক অভাব-অনটনের কারণে দুশ্চিন্তায় ভুগছিলেন। তবে এ বিষয়ে পুলিশ তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code