সিলেটে ৩দিন ধরে বৃদ্ধ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরের দরগা গেইট এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রবিবার (২ আগস্ট) নিখোঁজ ব্যক্তির ছেলে মহন মিয়া সিলেট মহানগরীর কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ মো. নাজিম উদ্দিন (৬৩) টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের কসবা আটিয়া গ্রামের বাসিন্দা। গত শনিবার (১ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে সিলেট মহানগরীর দরগা গেইট এলাকা থেকে তিনি নিখোঁজ হন। রবিবার (২ আগস্ট) নিখোঁজ ব্যক্তির ছেলে মহন মিয়া সিলেট কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
আবেদনে তিনি উল্লেখ করেন, তার বাবা মানসিকভাবে অসুস্থ। নিখোঁজ হওয়ার পর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
জিডিতে উল্লেখ, নিখোঁজ নাজিম উদ্দিনের গায়ের রং শ্যামলা এবং মাথার চুল কাঁচা-পাকা। পরিবারের পক্ষ থেকে তার সন্ধান অব্যাহত রয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধান পেলে মহন মিয়ার মোবাইল নম্বর ০১৭৬৮-৩৮৭৭৩৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ ঘটনায় সিলেট কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed