শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি মৎস্য খামারে বিদ্যুৎস্পৃষ্ট এমরান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলার কালাপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের জিল্লুর রহমানের ফিসারির একটি পরিত্যক্ত ঘরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাজীপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে এমরান অস্থায়ী শ্রমিক হিসেবে মো. ওয়াসিম মিয়া ও মো. সাহাব আলীর যৌথ পরিচালনায় একটি মৎস্য খামারে মাছ ধরার কাজে নিয়োজিত ছিলেন। সকালে মাছ ধরা শেষে ফেরার পথে বৃষ্টি শুরু হলে তিনি পাশের জিল্লুর রহমানের ফিসারির পাড়ে থাকা একটি পরিত্যক্ত হেলে পড়া ঘরে আশ্রয় নেন। এ সময় ঘরের কোনো এক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।
সঙ্গে থাকা অপর শ্রমিক ও তার চাচাতো ভাই রমজান মিয়ার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে এমরানকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed