Main Menu

হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১১ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ এনসিপির

বৈশাখী নিউজ ডেস্ক: পুলিশের চারটি ব্যারিকেড, বালুবোঝাই ট্রাক ও নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে অবশেষে হবিগঞ্জে হামলার ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে এনসিপি।

বুধবার (২৯ জুলাই) রাতে হবিগঞ্জে বাহুবল থানাধীন কামাইছড়া পুলিশ ক্যাম্পে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক মাহমুদ অভিযোগটি গ্রহণ করেন।

অভিযোগে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। হবিগঞ্জ জেলা যুব শক্তির আহবায়ক তন্ময় তাহের রুয়েল বাদি হয়ে অভিযোগটি দায়ের করেন। অভিযোগে আরও ১০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

এ সময় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও কেন্দ্রীয় নেতা মাহমুদা মিতু উপস্থিত ছিলেন।

অভিযোগ দাখিল শেষে তারা মৌলভীবাজারের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন এনসিপি নেতারা।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার মো. তারেক মাহমুদ জানান, ‘নিরাপত্তার স্বার্থে তাদের হবিগঞ্জে প্রবেশ না করার পরামর্শ দেওয়া হয়েছিল। সে কারণেই প্রথমে তাদের আটকে দেওয়া হয়।’

এর আগে মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে শ্রীমঙ্গলে পুলিশের বাধার মুখে পড়েন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে রওনা দিলেও হবিগঞ্জে প্রবেশ করতে পারেননি তারা। শেষ পর্যন্ত হবিগঞ্জের বাহুবল উপজেলার মুছাই এলাকায় আটকা পড়েন নেতাকর্মীরা। রাত সাড়ে ৮টা পর্যন্ত এনসিপির নেতাকর্মীরা ওই এলাকায় অবস্থান করছিলেন।

মঙ্গলবার হবিগঞ্জে জুলাই পদযাত্রার কর্মসূচি শেষে ফেরার পথে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের হামলার শিকার হওয়ার অভিযোগ করেন এনসিপির নেতারা। পরে দলের মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলমসহ কয়েকজন নেতা মৌলভীবাজার সার্কিট হাউজে অবস্থান নেন।

বুধবার বিকালে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা মৌলভীবাজার থেকে হবিগঞ্জের প্রতিবাদ সমাবেশে যোগ দিতে রওনা হন। এর আগে হবিগঞ্জ শহরে একই স্থানে এনসিপি ও ছাত্রদলের কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

এদিকে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, মিরপুরসহ বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়। সংঘাত এড়াতে মৌলভীবাজার জেলা পুলিশ এনসিপি নেতাদের শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় আটকে দেওয়ার চেষ্টা করে।

Share





Related News

Comments are Closed