Main Menu

রাজনগরে ৫০০ টাকা মজুরি ও ভূমির দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

Manual4 Ad Code

রাজনগর প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর চা বাগানে দৈনিক মজুরি ৫শ টাকা মুজুরী, স্থায়ী ভূমির অধিকার ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন দাবিতে গণবিক্ষোভ করেছেন চা শ্রমিকরা।

Manual3 Ad Code

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় রাজনগর চা বাগানের অফিসের সামনে এ গণবিক্ষোভ অুষ্ঠিত হয়। এতে বিভিন্ন চা বাগানের কয়েকশ’ শ্রমিক অংশ নেয়।

চা শ্রমিকনেতাদের সূত্রে জানা যায়, বর্তমানে চা শ্রমিকরা ১৮৭ টাকা দৈনিক মজুরি পাচ্ছেন। দীর্ঘদিন থেকে মজুরী বৃদ্ধির দাবী জানিয়ে আসলেও কোন কাজ হচ্ছে না। এতো কম মজুরীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে পরিবার পরিজন নিয়ে জীবনযাপন অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। এছাড়াও শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ও পুষ্টিসহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তারা। তাই দীর্ঘদিন থেকে দৈনিক মজুরী বৃদ্ধি, জমির অধিকারসহ অন্যান্য মৌলিক দাবীতে তারা আন্দোলন করে আসছেন। এছাড়াও দীর্ঘদিন ধরে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন বিলম্বিত করা হচ্ছে। এতে শ্রমিকদের বিভিন্ন দাবী নিয়ে কোন কাজ হচ্ছে না। কথা বলার মানুষ নেই। সমাবেশে শ্রমিক ইউনিয়নের নির্বাচন দেয়ার দাবী জানানো হয়।

রাজনগর চা বাগানে অনুষ্ঠিত সমাবেশে বক্তরা অভিযোগ করে বলেন, নানা অজুহাতে দীর্ঘদিন ধরে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন বিলম্বিত করা হচ্ছে। অথচ শ্রমিকদের অধিকার আদায় সমস্যা সমাধান এবং মালিকপক্ষের সঙ্গে সমঝোতায় ইউনিয়নের কার্যকর ভূমিকা রয়েছে। নির্বাচন দীর্ঘদিন ধরে স্থগিত থাকায় চা বাগানগুলো নেতৃত্বশূন্য হয়ে পড়ছে এবং শ্রমিকদের ন্যায্য দাবিগুলো উপেক্ষিত হচ্ছে।

Manual2 Ad Code

গণবিক্ষোভ-পরবর্তী সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশি বাংলাদেশ চা শ্রমিক নারী ফোরামের আহবায়ক গীতা রানী কানু, বাগান পঞ্চায়েত সভাপতি মন্টু নুনিয়া, চা শ্রমিক বাসন্তী রবিদাস দুলন, অলমিকসহ অন্যান্য নেতারা।

Manual4 Ad Code

সমাবেশ থেকে বক্তারা সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, চা শ্রমিকদের মানবিক জীবন নিশ্চিত করতে দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ স্থায়ী ভূমির অধিকার প্রদান মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা দ্রুত চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন আয়োজন এবং রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ সহায়তা প্রদান করতে হবে। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code