পঞ্চগড়ে ৫ হাজার ৮৯২ কৃষকের কৃষি ঋণ মওকুফ
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, কৃষকেরা যাতে নির্বিঘ্নে কৃষিকাজ করতে পারেন এনিয়ে তারেক রহমানের সরকার কাজ করে যাচ্ছে। তবে সার নিয়ে কেউ সংকট সৃষ্টি ও কারসাজি করতে চাইলে তাদের সোজা আইনের হাতে তুলে দিতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী।
রবিবার (১৯ জুলাই) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা মডেল পাইলট সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে কৃষি ঋণ মওকুফ সনদপত্র প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক উন্নত হলে দেশের উন্নতি হবে, কৃষক স্বাবলম্বী হলে দেশ স্বাবলম্বী হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। তাই সার নিয়ে সংকট ও কারসাজি করলে সে যে দলের হোক, যে মতের হোক, যে ধর্মের হোক, এই ক্ষেত্রে কোনো ছাড় নেই, কোনো আপোষ নেই।
পরে প্রতিমন্ত্রী অনুষ্ঠানের মাধ্যমে বোদা উপজেলার ৫ হাজার ৮৯০ জন কৃষকের ৮ কোটি ৭৩ লক্ষ টাকা কৃষি ঋণ মওকুফ সহ তাদের হাতে সনদপত্র তুলে দেন। পরে প্রতিজনকে ৫টি করে ফলজ, বনজ সহ ২৯ হাজার ৪৫০ টি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে পুলিশ সুপার আবু সাইম, বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আহেমদ রাশেদ উন নবী প্রমুখ বক্তব্য রাখেন।
Related News
পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ৩
Manual1 Ad Code মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকেরRead More
পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
Manual6 Ad Code মো: সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবেRead More



Comments are Closed