Main Menu

মার্কিন ডলার ছেড়ে চীনা পেমেন্ট সিস্টেমে যোগ দিলো লিবিয়া

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমাতে চীনের আন্তঃসীমান্ত অর্থ লেনদেন ব্যবস্থায় (সিআইপিএস) যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে লিবিয়া। এ লক্ষ্যে লিবিয়ার বাণিজ্যিক ব্যাংকগুলোকে চীনের ক্রস-বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেমের (সিআইপিএস) সঙ্গে সংযুক্ত করতে সম্মত হয়েছে দুই দেশ।

Manual7 Ad Code

রোববার (১৯ জুলাই) আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১৮ জুলাই) লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে জানায়, গভর্নর নাজি মোহাম্মদ ইসা বেইজিং সফরকালে শুক্রবার চীনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর প্যান গংশেংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং আর্থিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

Manual4 Ad Code

বিবৃতিতে বলা হয়, দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে নতুন কৌশলগত অংশীদারত্বের সূচনা এবং লিবিয়ার বাণিজ্যিক ব্যাংকগুলোকে সিআইপিএসের সঙ্গে যুক্ত করার বিষয়ে সমঝোতা হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে অর্থ স্থানান্তর আরও সহজ ও দ্রুত হবে।

চীনের কেন্দ্রীয় ব্যাংক ২০১৫ সালে সিআইপিএস চালু করে। এই ব্যবস্থার মাধ্যমে চীনা মুদ্রা ইউয়ানে আন্তর্জাতিক লেনদেন সরাসরি সম্পন্ন করা যায়। ফলে মার্কিন ডলার বা মধ্যবর্তী ব্যাংকের ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে।

Manual2 Ad Code

এ ছাড়া দুই দেশ বিদ্যমান বাণিজ্যিক বাধা দূর করে পারস্পরিক বাণিজ্যের পরিমাণ বাড়ানোর বিষয়েও একমত হয়েছে। প্রাথমিকভাবে চীনে সরাসরি অর্থ পাঠানোর ব্যবস্থা চালু করা হবে, যা বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য লেনদেন সহজ করবে। এছাড়া চীনের ব্যাংকগুলোর মাধ্যমে সরাসরি লেটার অব ক্রেডিট (এলসি) খোলার সুযোগও তৈরি হবে বলে জানিয়েছে লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংক।

Manual1 Ad Code

দুই পক্ষ শিগগিরই লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি ব্যাংকিং প্রতিনিধি দল বেইজিং সফরের বিষয়েও সম্মত হয়েছে। সফরে লিবিয়ার বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্মকর্তারা অংশ নেবেন এবং চীনা ব্যাংকগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি ইলেকট্রনিক পেমেন্ট ও সরাসরি আর্থিক লেনদেন বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করবেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code