পঞ্চগড়ে দু:স্থ নারীদের মাঝে ৩৬টি ছাগল বিতরণ
পঞ্চগড় জেলা প্রতিনিধি: গ্রামীণ নারীদের আয়বদ্ধ’ক কাজে সম্পৃক্ত করে অর্থনীতিভাবে স্বচ্ছলতা আনতে পঞ্চগড় জেলার বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ৩৬ জন দু:স্থ, অসহায় মহিলার মাঝে ৩৬ টি ছাগল বিতরণ করা হয়েছে।
পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ এমপি শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে ফেডারেশন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক সভার মধ্য দিয়ে অসহায় মহিলাদের মাঝে এ সকল ছাগল বিতরণ করেন।
ফেডারেশনের চেয়ারম্যান কবাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্য মধ্যে বোদা উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বক্তব্য রাখেন।
এর আগে মন্ত্রী ওই ইউনিয়নের কামারহাট উচ্চ বিদ্যালয় মাঠে কামারহাট পূর্বাচল যুব সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।
এর আগে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড় জেলার বোদা উপজেলা পরিষদ অডিটরিয়ামে তার নির্বাচনের এলাকা বোদা ও দেবিগঞ্জ দুই উপজেলার ১৬ মন্দির কমিটির সভাপতি সম্পাদকের হাতে ১ কোটি ৭৫ লাখ টাকার অনুদানের বরাদ্দপত্র হস্তান্তর করেন। একই অনুষ্ঠানে তিনি ১০ জন জটিল রোগে আক্রান্ত রোগীর মাঝে পাঁচ লাখ টাকার অনুদানের চেক ও অসহায় মানুষদের মাঝে সহায়তা প্রাপ্তির আবেদন পত্র বিতরণ করেন।
Related News
পঞ্চগড়ে দু:স্থ নারীদের মাঝে ৩৬টি ছাগল বিতরণ
পঞ্চগড় জেলা প্রতিনিধি: গ্রামীণ নারীদের আয়বদ্ধ’ক কাজে সম্পৃক্ত করে অর্থনীতিভাবে স্বচ্ছলতা আনতে পঞ্চগড় জেলার বোদাRead More
শরতের বিদায়বেলায় পঞ্চগড়ে সন্ধ্যা নামলেই বাড়ছে ঠান্ডা, হালকা কুয়াঁশা
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: দিনে রোদের তেজ, সন্ধ্যা নামতেই হিমেল বাতাস। রাত গভীরRead More



Comments are Closed