Main Menu

শ্রীমঙ্গলে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠিত

Manual4 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ সবুজবাগ আবাসিক এলাকা থেকে দুটি সুসজ্জিত রথ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। রথযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, এ সময় ভক্তদের ভক্তিগীতি, কীর্তন ও ধর্মীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

রথযাত্রায় বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু ও বিভিন্ন বয়সের ভক্তরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পাশাপাশি হিন্দু ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

রথযাত্রা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বিপুল সংখ্যক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে রথযাত্রা সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী ভক্তরা সন্তোষ প্রকাশ করেন।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code