মাগুরছড়া ট্র্যাজেডির ২৯তম বার্ষিকীতে মানববন্ধন ও চারাগাছ বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া ট্র্যাজেডির ২৯তম বার্ষিকী মানববন্ধন কর্মসুচী ও চারাগাছ বিতরণের মধ্য দিয়ে পালিত হয়েছে।
রোববার (১৪ জুন) দুপুর ১২টায় মাগুরছড়া গ্যাসক্ষেত্রের সম্মুখে পাহাড় রক্ষা পরিবেশ ও উন্নয়ন সোসাইটিসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে এক মানববন্ধন কর্মসুচী পালিত হয়।
মৌলভীবাজার জেলা পাহাড় রক্ষা পরিবেশ ও উন্নয়ন সোসাইটির সভাপতি মো: ময়নুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও বিপ্লব ভট্টাচার্যের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পাহাড় রক্ষা পরিবেশ ও উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দ শামসুজ্জামান সেলিম, নারী নেত্রী মেরি রাল্ফ, সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি সাহারাব ইসলাম রুহিন, ট্যুরিস্ট গাইড মোঃ হাবিবুর রহমান. সমাজকর্মী শিমুল আহমদ, হাজম চং, আজমল মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, এখনও বাংলাদেশ মাগুরছড়া গ্যাস বিপর্যয়ের জন্য দায়ী মার্কিন প্রতিষ্ঠান অক্সিডেন্টাল থেকে কোনো ক্ষতিপূরণ আদায় করতে পারেনি। বাংলাদেশ সরকার এ বিষয়ে নিস্ক্রিয় হলেও দেশের স্বার্থক্ষার আন্দোলনকারীরা সরব রয়েছেন।
বক্তারা বলেন, ২৯ বছর পার হয়ে গেল তাদের ক্ষতি মেটাতে পারেনি সরকার ও কোম্পানি। বক্তারা মাগুরছড়া গ্যাস বিষ্ফোরণে ক্ষয়ক্ষতির তালিকা জনসম্মুখে প্রকাশ, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও কমলগঞ্জের ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবীতে এক মানববন্ধন কর্মসুচী পালিত হবে।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed