সিলেটে ভারতীয় চোরাচালান পণ্যসহ ২ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বটেশ্বর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চোরাচালানসহ ২ যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেল ৪টার দিকে সিলেট-তামাবিল সড়কের বটেশ্বর এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় তাদের আটক করা হয়।
বিষয়টি রোববার (১৪ জুন) বিকেলে নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল।
আটককৃতরা হলেন জৈন্তাপুর উপজেলার হরিপুর ইউনিয়নের উপর শাম্বাপুর এলাকার মৃত শাহ গোলাম নবী ও রশিদা বেগমের ছেলে শাহ শাহরিয়ার চিশতী (২১) এবং বরিশাল জেলার গৌরনদী উপজেলার চন্দনপুরহাট গ্রামের মুসলিম মিয়া ও আনোয়ারা বেগমের ছেলে মো. তামিম হোসাইন (২৪)। তামিম বর্তমানে সিলেটের এয়ারপোর্ট থানাধীন গোয়াইপাড়া এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, চেকপোস্টে একটি সিএনজিচালিত অটোরিকশা (রেজি. নং সিলেট-থ-১২-৯৩৫২) তল্লাশি করে শাহরিয়ার ও তামিমের হেফাজত থেকে ১০০ পিস ভারতীয় বেনারশী শাড়ি এবং ৬০০ পিস রঙ ফর্সাকারী ক্রিম জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮০ হাজার টাকা।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনজরুল আলম জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে শাহপরাণ থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে আটক দুই যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র বিক্ষোভ সমাবেশ শুক্রবার
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (রহ.)-এর মাজার কমিটির সংস্কার এবং দৈনন্দিন হিসাব-নিকাশের স্বচ্ছতা নিশ্চিত, বর্তমানRead More
মিছিলের প্রস্তুতিকালে সিলেটে ছাত্রলীগের ৩০ নেতাকর্মী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৩০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed